কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা স্থগিত

কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছয় জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ চলমান রয়েছে। এই ধারাবাহিকতায় মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিকেল তিনটায় এবং কুমারখালী উপজেলায় সন্ধ্যা ছয়টায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বর্তমানে স্থগিত হওয়া এই কর্মসূচির নতুন সময়সূচি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে দলীয় পর্যায় থেকে জানানো হয়েছে। মূলত সাংগঠনিক বিশেষ প্রয়োজনে এবং কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

0%
0%
0%
0%