স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, সদস্য শরীয়তপুরের এমপি মিয়া নুরুদ্দিন অপু

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনকে। একই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ১৪ জুলাই ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গত ১৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম-এর প্রস্তাবক্রমে গঠিত কমিটিতে মোট ১০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
| ক্রম | সংসদ সদস্যের নাম | নির্বাচনী এলাকা | পদবি |
|---|---|---|---|
| ১ | জনাব জয়নুল আবেদীন | ১২১ বরিশাল-৩ | সভাপতি |
| ২ | জনাব মো. রুহুল আমিন | ৩৭ বগুড়া-২ | সদস্য |
| ৩ | মীর শাহে আলম | ১০১ খুলনা-৩ | সদস্য |
| ৪ | জনাব রকিবুল ইসলাম | ১৭১ লক্ষ্মীপুর-৩ | সদস্য |
| ৫ | মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু | ২২৩ শরীয়তপুর-৩ | সদস্য |
| ৬ | জনাব মো. কামরুজ্জামান | ৯১ মাগুরা-১ | সদস্য |
| ৭ | জনাব মো. মনোয়ার হোসেন | ৩০২ মহিলা আসন-২ | সদস্য |
| ৮ | শিরীন সুলতানা | ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ | সদস্য |
| ৯ | জনাব মো. নূরুল ইসলাম | ১৮৯ ঢাকা-১৬ | সদস্য |
| ১০ | জনাব মো. আব্দুল বাতেন | ১৬১ ঢাকা-১১ | সদস্য |
জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা, মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় তদারকির দায়িত্ব পালন করবে এই স্থায়ী কমিটি।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় শরীয়তপুরের রাজনৈতিক ও সচেতন মহলে বিষয়টি গুরুত্ব পেয়েছে।