টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২, মূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা

কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফ থানার সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন।

বিজ্ঞাপন

এসময় তাদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত মোটরসাইকেল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে তাদের অভিযানে ইয়াবা পাচারের একাধিক বড় চালান জব্দ করা হয়েছে।

0%
0%
0%
0%