AdvertisementAdvertisement

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: চার দিনে শরীয়তপুরে ৩ জন গ্রেপ্তার

শরীয়তপুরে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে গত চার দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে গোসাইরহাট এলাকায় ১৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. রাকিবুল (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

সখিপুর থানায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চরকুমারীয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে চরকুমারীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রহমান মোল্লা-কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/১২৪এ/৩৪/১০৯ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়।

এ ছাড়া ১৯ ডিসেম্বর শুক্রবার নড়িয়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঘড়িসার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মৃধা-কে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0%
0%
0%
0%