শরীয়তপুর-১ আসনে এনসিপির মনোনয়ন দাখিল করলেন ইমরান আল নাজির ও অ্যাডভোকেট রুহুল আমিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা কলি প্রতীকে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহবায়ক ইমরান আল নাজির।
বুধবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান।
মনোনয়ন দাখিল শেষে ইমরান আল নাজির বলেন,
“শরীয়তপুরের সার্বিক উন্নয়ন এবং তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন,
“২৪-এর গণ-অভ্যুত্থানের নেতৃত্বে এনসিপির জন্ম হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকেই রায় দিবে, ইনশাআল্লাহ। আর আমি নির্বাচিত হলে এই আসনের উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”
একই আসনে এনসিপির মনোনয়নপত্র দাখিল করেছেন শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। মনোনয়ন দাখিলের মাধ্যমে এ আসনে এনসিপির প্রার্থী বাছাই নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
