গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে বিমল কান্তি চাকমাকে আহ্বায়ক এবং সোমেন কান্তি চাকমাকে সদস্য সচিব করা হয়েছে।
গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের স্বাক্ষরিত এক পৃথক নির্দেশনায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ৩০ অক্টোবর শুক্রবার রাঙ্গামাটি শহরের রাঙ্গাশ্রী ক্লাবে দলের রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির উদ্যোগে এক জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৩৭ সদস্যবিশিষ্ট সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে বিমল কান্তি চাকমাকে আহ্বায়ক, জেসমিন চাকমা, দীপায়ন চাকমা, মোঃ আবুল হাসেম ও সুজন চাকমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সোমেন কান্তি চাকমাকে সদস্য সচিব এবং তনি মারমাকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।