নবীগঞ্জে সীরাতুন্নবী সা. উপলক্ষে জামায়াতের উদ্যোগে জাঁকজমকপূর্ণ মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে আয়োজিত এই ধর্মীয় মহাসমাবেশে স্থানীয় সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোখতার হোসেন আলী শাহজাহান আলী।

পবিত্র এই সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সিরাতভিত্তিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেন মুফতি আলী হাসান ওসামা। এ সময় বিশেষ আলোচক হিসেবে স্থানীয় ও জাতীয় বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান দিলাওয়ার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লায়েক আহমদ। এর আগে সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন নবীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।

নবীগঞ্জ পৌর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এহসানুল হাদী রুম্মান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক সাদিকের যৌথ পরিচালনায় মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ নবীগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক তাওহিদী জনতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%