Advertisement

কুলাউড়ায় দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকায় নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা মাত্র ৯ টাকা ৩৭ পয়সা মজুরি বৃদ্ধি এবং ৫ শতাংশ মজুরি বৃদ্ধির বিতর্কিত গেজেট প্রত্যাখ্যান করেছেন।

মুরইছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়কৃষানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য সত্যজিৎ উরাংয়ের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সমন্বয়ক মনীষা ওয়াহিদসহ শ্রমিকনেতা ভাগ্য, রাজু উরাং, মনি নায়েক ও মালতি রায়সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও চা-শ্রমিকরা আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। প্রায় ১৮৫ বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করলেও তারা এখনো ভূমিহীন এবং দেশের অন্যান্য শ্রমজীবী মানুষের তুলনায় নামমাত্র মজুরিতে হাড়ভাঙা খাটুনি খাটছেন।

বক্তারা অবিলম্বে বৈষম্যমূলক মজুরি বৃদ্ধির গেজেট বাতিল করে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের জোর দাবি জানান। সমাবেশ শেষে বাগানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা, যেখানে তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের হুংকার দেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%