Advertisement

চুয়াডাঙ্গায় মাজলিসুল মুফাসসিরিনের নতুন কমিটি গঠন সভাপতি আবুজার সাধারণ সম্পাদক খালেক

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের সম্মেলন কক্ষে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে আয়োজিত এই সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাওলানা আবুজার গিফারীকে সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে সংগঠনের প্রধান উপদেষ্টা ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের সাথে পরামর্শক্রমে হাফেজ আব্দুল খালেককে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের একটি নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় সভাপতি মাওলানা ইব্রাহিম খলীল মুজাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল কাদের জিহাদী। এছাড়া সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, বর্তমানে সমাজ থেকে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় চরম আকার ধারণ করেছে। আত্মহত্যা, বিবাহবিচ্ছেদ ও সামাজিক বিশৃঙ্খলা ইসলাম সমর্থন করে না বিধায় সবাইকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।

সম্মেলনে বক্তারা ইসলামী মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নবাগত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%