AdvertisementAdvertisement

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার আলোচনা

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান। বৈঠকে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার পাশাপাশি মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষত হালাল মাংস রপ্তানির সুযোগ, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, প্রযুক্তি বিনিময় ও দক্ষ জনবল উন্নয়নের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

আলোচনার কেন্দ্রে ছিল বিশ্বখ্যাত ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল মালয়েশিয়ায় রপ্তানির ব্যাপক সম্ভাবনা। এই লক্ষ্য অর্জনে প্রাণিস্বাস্থ্য সনদ নিশ্চিতকরণ, হালাল সার্টিফিকেশন প্রক্রিয়া, কোয়ারেন্টাইন ব্যবস্থার আধুনিকায়ন এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মানদণ্ড পূরণে উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাছ, দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাব্য পথগুলো নিয়েও দুই প্রতিনিধিদল বিস্তারিত মতবিনিময় করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মন্তব্য করেন, দ্বিপক্ষীয় চমৎকার সম্পর্ককে কাজে লাগিয়ে কৃষি ও প্রাণিসম্পদ খাতে যৌথ বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের বিশাল সুযোগ রয়েছে। তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। তারেক রহমান সরকারের এই লক্ষ্য অর্জনে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের সাম্প্রতিক অভাবনীয় অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার। তিনি জানান, ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় পণ্যগুলো আমদানিতে মালয়েশিয়ার বিশেষ আগ্রহ রয়েছে। দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান হাসনল উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%