AdvertisementAdvertisement

টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে ‘মিড-ডে মিল’ কার্যক্রম উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মাটিতে কোনোভাবেই মাদক কারবারিদের স্থান হবে না এবং মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানের ভবিষ্যতের জন্য পরিবার যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে, মাদকের ছোবলে তা যেন ধুলোয় মিশে না যায় সেদিকে কড়া নজরদারি প্রয়োজন।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মনোযোগ দিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। কালিহাতী আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের ওপর আলোকপাত করে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ মিড-ডে মিল কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%