সুন্দরবনের করমজল থেকে ৯ ফুট লম্বা রাজগোখরা উদ্ধার ও অবমুক্ত

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিশালাকার রাজগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে করমজল জামে মসজিদে ফজর নামাজ আদায় শেষে ফেরার পথে হরিণের খাঁচার পাশের রাস্তায় সাপটিকে দেখতে পান প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির ও মসজিদের ইমাম।

বিজ্ঞাপন

উদ্ধারের পর সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদ দূরত্বে বনের গহিনে অবমুক্ত করা হয়েছে। রাজগোখরা পৃথিবীর অন্যতম দীর্ঘ ও বিষধর প্রজাতির সাপ হিসেবে পরিচিত, যার বিষদাঁত অত্যন্ত লম্বা এবং আক্রমণের সক্ষমতাও তুলনামূলক অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রাজগোখরার বিষ এতটাই তীব্র যে তা হাতির চামড়া ভেদ করতে সক্ষম, যার ফলে এই বিশাল প্রাণীটিও সাপটিকে এড়িয়ে চলে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের তথ্যমতে, পৃথিবীতে একমাত্র রাজগোখরাই বাসা তৈরি করে ডিম পাড়ে। এরা সাধারণত ২৫টি করে ডিম পাড়ে এবং প্রাকৃতিক নিয়মেই শতভাগ ডিম থেকে বাচ্চা ফোটার হার নিশ্চিত হয়। করমজল এলাকায় সাধারণত পুরুষ রাজগোখরা ৯ ফুট এবং স্ত্রী রাজগোখরা ১৩ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।

0%
0%
0%
0%