AdvertisementAdvertisement

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ডিএমপির ২২৪০ মামলা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অনড় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) নগরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ২শ ৪০টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ট্রাফিক নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে নেওয়া এই কঠোর পদক্ষেপের মাধ্যমে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্রাফিক বিভাগের তথ্যমতে, বিভিন্ন জোনে বিভক্ত হয়ে চালানো এই অভিযানে সবচেয়ে বেশি ৩শ ৯১টি মামলা দায়ের করা হয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগে। এর মধ্যে ১শটি বাস, ৫০টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি এবং ৬৭টি মোটরসাইকেল রয়েছে। একইভাবে ট্রাফিক মতিঝিল বিভাগে ৩শ ৬৫টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩শ ৩৭টি, ট্রাফিক উত্তরা বিভাগে ৩শ ১৩টি এবং ট্রাফিক তেজগাঁও বিভাগে ২শ ৮৭টি মামলা করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এছাড়া ট্রাফিক গুলশান বিভাগে ২শ ৮১টি, ট্রাফিক লালবাগ বিভাগে ১শ ৩৬টি এবং ট্রাফিক রমনা বিভাগে ১শ ৩০টি মামলা নথিভুক্ত হয়েছে। আইন প্রয়োগের অংশ হিসেবে এই অভিযানে মোট ৪শ ৭৬টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ২শ ৯২টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়নে ডিএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক নির্দেশিত জনদুর্ভোগ লাঘবের অংশ হিসেবেই রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এই কঠোরতা আরোপ করা হয়েছে। নগরীর সড়কগুলোতে যত্রতত্র পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা বন্ধে দায়িত্বরত কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকরাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের ট্রাফিক জটের অভিশাপ থেকে রাজধানীবাসী মুক্তি পায়।

Advertisement
বিজ্ঞাপন
সম্পর্কিত- ঢাকা ট্রাফিক
0%
0%
0%
0%