AdvertisementAdvertisement

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সফরকালে তিনি উন্নয়ন, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করেন। শনিবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সফরের মূল লক্ষ্য ছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘কার্যকর কর্মসংস্থানের মাধ্যমে সমৃদ্ধি’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপ। উক্ত সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রতিমন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রা, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ বিশ্বমঞ্চে তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও ভবিষ্যৎ বিনিয়োগের অপার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান গণসংহতি আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে। সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তিনি এই সফল সফর সম্পন্ন করলেন।

সম্পর্কিত- জোনায়েদ সাকি
0%
0%
0%
0%