জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর

প্রয়াত রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আত্মগোপনে থাকা এই কর্মকর্তাকে আটকের বিষয়টি বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোজাফফর হোসেনকে হেফাজতে নেওয়া হয়। দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হন। সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের তালিকায় নাম ছিল মেজর (অব.) মোজাফফর হোসেনের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে এই গ্রেপ্তারের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0%
0%
0%
0%