AdvertisementAdvertisement

আজ ২৬ মার্চ ২০২৬ — মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ। একাত্তরের অগ্নিঝরা মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী দেশের নিরস্ত্র জনগণের ওপর অতর্কিত হামলা চালায়। ‘অপারেশন সার্চলাইট’ নামে শুরু হওয়া এই গণহত্যার প্রথমে মধ্যরাতে ঢাকায় ধানমন্ডির বাসভবন থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে চট্টগ্রামে ‘উই রিভল্ট’ ঘোষণা দিয়ে হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এভাবে শুরু হয় ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ।

একই রাতে চট্টগ্রামে ‘উই রিভল্ট’ ঘোষণা দিয়ে হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এভাবে শুরু হয় ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ।

Advertisement
বিজ্ঞাপন

পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি কখনো মেনে নেনি। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের ওপর শোষণ চালাতে থাকে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে, যা ক্রমে স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সত্ত্বেও ক্ষমতা হস্তান্তরে ছলচাতুরী করা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ১৯৭১ থেকে অসহযোগ আন্দোলন শুরু করেন।

আজ সারাদেশে জাতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ভোরে সাভারে স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সালাম, বিউগলের করুণ সুর এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যগণ, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং কুটনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতৃবৃন্দসহ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদ পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন।

২৬ মার্চ স্মৃতির দিন। আজ আমরা স্মরণ করি সেই মহান মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা এবং সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

সম্পর্কিত- স্বাধীনতা দিবস
0%
0%
0%
0%