AdvertisementAdvertisement

ভিসা পলিসি ২০২৬ চূড়ান্ত করতে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

দেশের নতুন ভিসা নীতিমালা প্রণয়নে আরও এক ধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘ভিসা পলিসি, ২০২৬’-এর খসড়া যাচাই-বাছাই ও চূড়ান্ত রূপরেখা প্রণয়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এই পরিমার্জিত খসড়া উপস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নবগঠিত এই কমিটি দেশের প্রয়োজনে নীতিমালার খসড়াটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং নিয়মিত সভার মাধ্যমে এর অগ্রগতি নিশ্চিত করবে।

Advertisement
বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকেও কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সাচিবিক সহায়তা প্রদান করবে। মন্ত্রিসভা কমিটির সার্বিক পর্যালোচনার পর চূড়ান্ত খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের শুরুতেই সরকারের শীর্ষ নীতিনির্ধারণী ফোরামে উপস্থাপন করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারেক রহমানের সরকার এই ভিসা নীতিকে দেশের বিনিয়োগ ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%