AdvertisementAdvertisement

আজ ১৪ ডিসেম্বর ২০২৫: শহীদ বুদ্ধিজীবী দিবস—গভীর শ্রদ্ধা ও শোকের দিন

আজ ১৪ ডিসেম্বর ২০২৫, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বাঙালি জাতির জন্য এক গভীর শোক ও বেদনাবিধুর স্মৃতির প্রতীক। স্বাধীনতার ঠিক প্রাক্কালে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করেছিল জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের, যাতে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করে ফেলা যায়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল ৭টার দিকে তিনি সেখানে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Advertisement
বিজ্ঞাপন

এরপর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা

১৯৭১ সালের এই দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিজনদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের চোখ বেঁধে রায়েরবাজার ও মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞে শহীদ হন অধ্যাপক ড. মুনীর চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, সাংবাদিক শহীদ সিরাজুদ্দীন হোসেন, অধ্যাপক আনোয়ার পাশাসহ অসংখ্য গুণীজন।

Advertisement
বিজ্ঞাপন

দিনটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। রায়েরবাজার ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।

শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—একটি জাতির প্রকৃত শক্তি তার মেধা, চিন্তা ও বিবেক। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারই হোক আজকের দিনের প্রত্যয়।

0%
0%
0%
0%