AdvertisementAdvertisement

নগরীর ১২ এলাকায় আজ ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন

কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২২ এপ্রিল) টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement
বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। ফলে, বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার লাকসাম, লালমাই এবং বরুড়া উপজেলার সকল শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন।

এই সময়কালে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতসহ সকল প্রকার গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

Advertisement
বিজ্ঞাপন

বিজিডিসিএল কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের এই পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

0%
0%
0%
0%