Advertisement

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১১ মাস বয়সী শিশুর মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন তিন শতাধিক

সিলেটের জকিগঞ্জ উপজেলার আলমনগর এলাকার বাসিন্দা দেলোয়ার মিয়ার ১১ মাস ২৫ দিন বয়সী শিশুপুত্র আরিয়ান ইসলাম হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শিশুটির মৃত্যু হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত না হলেও বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন রোগী সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রোগী রয়েছেন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা ভাইরাসে আক্রান্ত বলেও স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

0%
0%
0%
0%