Advertisement

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত: নতুন পাঁচ শিশুসহ মৃত ৯৬০ জন

দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো মোট শিশুর সংখ্যা এখন ৯৬০ জনে দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিতভাবে হামে কারও মৃত্যুর খবর পাওয়া না গেলেও, সন্দেহজনক হামে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হামের প্রকোপে ৮৬১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসকদের কঠোর নজরদারি সত্ত্বেও নতুন করে সংক্রমণের হার উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও এক হাজার ১১০ জন রোগী সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
সম্পর্কিত- হাম
0%
0%
0%
0%