AdvertisementAdvertisement

ধর্ম পরিবর্তনের ভুয়ো খবরে ক্ষুব্ধ উর্ফি জাভেদ জবাব দিলেন কড়া ভাষায়

নিজের অদ্ভুত ও সাহসী ফ্যাশন সেন্সের কারণে সবসময়ই শোবিজ দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন মডেল ও অভিনেত্রী উর্ফি জাভেদ। তবে এবার ফ্যাশন নয়, বরং নিজের ধর্ম এবং পরিচয় নিয়ে ছড়ানো এক ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে গর্জে উঠলেন এই তারকা। সম্প্রতি দূরদর্শনের এক প্রাক্তন সাংবাদিক মিতা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্ফিকে নিয়ে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেন। সেখানে দাবি করা হয়, উর্ফি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম পরিবর্তন করে ‘রিতা ভরদ্বাজ’ রেখেছেন।

এমনকি উর্ফির পোশাক নির্বাচন নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করতে ছাড়েননি ওই প্রবীণ সাংবাদিক। তিনি অভিযোগ করেন, পোশাকের মাধ্যমে শরীর প্রদর্শন ছাড়া উর্ফির জনপ্রিয়তার আর কোনো কারণ নেই। মিতা চৌধুরীর দাবি ছিল, উর্ফি নিজেই নাকি নাম পরিবর্তনের বিষয়টি ঘোষণা করেছেন। এছাড়া তাকে সমাজ ও লাজ-লজ্জা নিয়ে বড়সড় জ্ঞানও দেন ওই নারী।

Advertisement
বিজ্ঞাপন

এই ভুয়া খবর ও ব্যক্তিগত আক্রমণ উর্ফির কানে পৌঁছাতেই তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগ্নেয়গিরি হয়ে ওঠেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ভিডিওটি শেয়ার করে উর্ফি স্পষ্ট ভাষায় জানান, তিনি কোনো ধর্মেই বিশ্বাস করেন না। তিনি লেখেন, এ ধরনের তথ্য ছড়ানোর আগে ওই সাংবাদিকের উচিত ছিল একটু হোমওয়ার্ক করে নেওয়া। উর্ফি আরও যোগ করেন, তার নামে কতগুলো শো রয়েছে তা একবার গুগলে সার্চ করলেই বেরিয়ে আসবে। সাংবাদিকতা ও ওই নারীর সাজগোজ নিয়ে ব্যঙ্গ করে উর্ফি বলেন, এ ধরনের নোংরা প্রচারণা দেখে বরং তার নিজেরই লজ্জা লাগছে। সমালোচনা করার স্বাধীনতা সবার থাকলেও এভাবে মিথ্যা খবর ছড়ানো তিনি কোনোভাবেই মেনে নেবেন না।

উর্ফি এখানেই থেমে থাকেননি। তিনি আরও একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, প্রতিবাদের পর ওই সাংবাদিক তাকে অত্যন্ত আপত্তিকর বার্তা পাঠিয়েছেন। উর্ফির কথায়, ওই নারী কেবল ভুল তথ্যই দেননি, বরং সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণও করেছেন। তবে সেই ব্যক্তি তার ভিডিও ডিলিট করে দিয়ে উর্ফিকে ব্লক করে দিয়েছেন বলেও জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

ফ্যাশন ইনফ্লুয়েন্সার পরিচয়ের আড়ালে উর্ফির সাফল্যের গ্রাফটিও বেশ ঈর্ষণীয়। ২০১৫ সালে ‘দ্য ট্রেইটরস ইন্ডিয়া’ রিয়্যালিটি শো-এর মুকুট জয়ের পাশাপাশি ‘এনগেজড: রোকা ইয়া ধোকা’ অনুষ্ঠানের সঞ্চালনাও করেছেন তিনি। এছাড়া ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এবং ‘কসৌটি জিন্দেগি কি ২’-এর মতো তুমুল জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেও তিনি নিজের জাত চিনিয়েছেন। পোশাক আর বিতর্ক ছাপিয়ে কাজের মাধ্যমেও যে উর্ফি নিজের অবস্থান মজবুত করছেন, তা তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারই বলে দেয়।

0%
0%
0%
0%