গোসাইরহাটে পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা-এর আলাওলপুর ইউনিয়নের ৩৬ নং পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ও ১৮ মে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানের প্রথম দিন ১৭ মে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নিয়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

দ্বিতীয় দিন ১৮ মে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব। নাচ, গান, আবৃত্তিসহ নানা পরিবেশনায় শিক্ষার্থীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রথমদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনির উজ্জামান খান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয়ে ছয় মাস ডেপুটেশনে দায়িত্ব পালন করা এক শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিদায়ী শিক্ষিকাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। বিদায়ী মুহূর্তে ওই শিক্ষিকা আবেগঘন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুল রহমান শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এছাড়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. দিদারুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুল রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।

০%
০%
০%
০%