Advertisement

দেশের ছয় শিক্ষার্থীর হাতে বিশেষ আর্থিক অনুদান প্রদান

মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পড়াশোনার গতি সচল রাখতে এক বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার সুফল পেয়েছেন ছয়জন শিক্ষার্থী।

কক্সবাজারের কুতুবদিয়া ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী মো. মিরাজ ও সিদরাতুল মুনতাহা এবং একই উপজেলার লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের সুলাইমান হাকিম এই সহায়তার তালিকাভুক্ত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এস এম জোবায়েদ হোসেনকেও এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার প্রসারে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের আমেনা বেগম এবং যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের নুরজাহানও এই তালিকায় স্থান পেয়েছেন। আর্থিকভাবে অসচ্ছল এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখতে এই অনুদান বিশেষ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

0%
0%
0%
0%