AdvertisementAdvertisement

এবি ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদিত

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গত বৃহস্পতিবার এবি ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ। এছাড়াও স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া এবং নাসিমা এ রহমানসহ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব মনজুরুল আহসান সভায় অংশগ্রহণ করেন।

Advertisement
বিজ্ঞাপন

সভায় ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, সব অংশীজনের অব্যাহত আস্থা ও সমর্থনই ব্যাংকের সামগ্রিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় মূল অনুঘটক হিসেবে কাজ করেছে।

Advertisement
বিজ্ঞাপন

পরিশেষে, ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে কর্মীদের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সামগ্রিক সহযোগিতার মাধ্যমেই এবি ব্যাংক আগামী দিনে টেকসই আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

0%
0%
0%
0%