শরীয়তপুরে নদীভাঙনে বিপর্যস্ত মানুষ, জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি সংসদে

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুর রহমান কিরণ জাতীয় সংসদে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং ভাঙন আরও প্রায় ৫০০ মিটার ভেতরে প্রবেশ করেছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের আর্তনাদ তুলে ধরতে তাকে কয়েকদিন অপেক্ষা করতে হয়েছে। এলাকার সাধারণ মানুষ তাদের দুঃখ-দুর্দশার কথা তাকে জানিয়ে সংসদে তুলে ধরার জন্য পাঠিয়েছেন।

সংসদ সদস্য কিরণ মাননীয় স্পিকারের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চান, উক্ত এলাকায় নদীভাঙন রোধে এখন পর্যন্ত কোনো জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। একই সঙ্গে তিনি দ্রুত তড়িৎ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত মানুষের কান্না ও দুর্ভোগ আমাদের নজরে এসেছে। তাদের রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।”

এ সময় তিনি শরীয়তপুর-২ আসনের নড়িয়া ও সখীপুর এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন।

0%
0%
0%
0%