AdvertisementAdvertisement

রাজধানীর পল্লবীতে চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একটি দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হওয়ার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Advertisement
বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তারা আত্মহত্যা করতে পারে।

Advertisement
বিজ্ঞাপন
সম্পর্কিত- আত্মহত্যা
0%
0%
0%
0%