শরীয়তপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিনটি ঘর পুড়ে ছাই

এক মহূর্তের অসাবধানতা গোটা পরিবারের স্বপ্ন–সঞ্চয় কেড়ে নিল। চোখের সামনে নিজের বসতবাড়ি জ্বলতে দেখে অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়লেন শরীয়তপুর সদরে রূপনগরের পশ্চিম চরসন্ধি এলাকার সেলিম সরদারের পরিবার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ঘটে এই হৃদয়বিদারক অগ্নিকাণ্ড।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, বিকেল তিনটার দিকে রান্নাঘরে গরুর জন্য পানি গরম করতে যায় সেলিম সরদারের ছোট মেয়ে। তখনই চুলা থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয়রা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে একটি ঘরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা, আসবাবপত্র, পোশাক এবং ঘরের সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে নিঃশেষ হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত- অগ্নিকাণ্ড
0%
0%
0%
0%