Advertisement

শরীয়তপুরে ১১ বছরের শিশুকে অপহরণে পর ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে এক নৃশংস ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর ১১ বছরের এক শিশুকে উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। এই পৈশাচিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউসুফ গোলদার (৬০) নামের এক লম্পট বৃদ্ধকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল আটটা থেকে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মনু মাঝীর কান্দি এলাকার এক ব্যক্তির ১১ বছরের কন্যাসন্তান আকস্মিক নিখোঁজ হয়। সারাদিন কোথাও তার সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় পড়েন পরিবারের সদস্যরা। পরবর্তীতে শিশুটিকে উদ্ধারে আকুতি জানিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়, যা মুহূর্তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

তীব্র জনরোষ ও তল্লাশির একপর্যায়ে মনু মাঝীর কান্দি এলাকার মৃত কালন গোলদারের ছেলে ইউসুফ গোলদারের আস্তানা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অবুঝ শিশুটিকে সুকৌশলে অপহরণ করে ধর্ষণের মতো জঘন্য ও পৈশাচিক চেষ্টা চালিয়েছিল ওই বৃদ্ধ। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ঘৃণা ও প্রতিবাদের ঝড় ওঠে। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফ গোলদারকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার নিবিড় তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা সাপেক্ষে এই অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত- ধর্ষণ চেষ্টা
0%
0%
0%
0%