AdvertisementAdvertisement

শরীয়তপুরে ১৯ বছর বয়সী তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানা এলাকায় ১৯ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে রাসেল তালুকদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রাসেল তালুকদার সদর উপজেলার চিকন্দী এলাকার গিয়াস উদ্দিন তালুকদারের ছেলে।

Advertisement
বিজ্ঞাপন

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী তরুণীর স্বামী বাসায় না থাকার সুযোগে রাসেল তালুকদার ধানুকা এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ করেন। এ সময় তিনি তরুণীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তরুণী বাধা দিলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান বলে এজাহারে বলা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগী চিৎকার শুরু করলে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।

Advertisement
বিজ্ঞাপন

খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাসেল তালুকদারকে আটক করে। আহত তরুণী স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট শরীয়তপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তারের খাস কামরায় ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0%
0%
0%
0%