AdvertisementAdvertisement

রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাসহ আটক ২

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদক কেনাবেচার সময় ইয়াবাসহ যুবদলের দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃত ব্যক্তিরা হলেন পীরগাছার ছাওলা ইউনিয়নের হরিরাম গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি মোশারফ হোসেন (৪১) এবং একই গ্রামের মনছুর আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)।

কাউনিয়া থানার উপপরিদর্শক ব্রজ গোপাল কর্মকার জানান, ঘটনার সময় ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোশারফ হোসেনের কাছ থেকে ১৫ পিস এবং আজিজুল ইসলামের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

সোমবার বিকেলে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পীরগাছার ছাওলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আজাদ রহমান জানিয়েছেন, মোশারফ হোসেন দলীয় পদধারী হলেও মাদকের মতো অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার সংগঠন গ্রহণ করবে না। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%