AdvertisementAdvertisement

মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার প্রাইভেটকার জব্দ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার ইয়াবা, মাদক বিক্রির ৪ লাখ ৪০ হাজার নগদ টাকা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শ্রীমঙ্গল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

অভিযান পরিচালনাকারী পুলিশের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে সন্দেহভাজন একটি প্রাইভেটকার গতিরোধ করে। পরে গাড়িচালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগীকে আটক করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

তল্লাশির সময় আসামিদের বহনকারী প্রাইভেটকার থেকে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেটে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের পাশাপাশি মাদক ব্যবসার নগদ টাকা ও ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের প্রাইভেটকারটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ ও সাব্বির আহমদ এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা মুরাদ আলী মিলন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবা এনে মৌলভীবাজারসহ আশপাশের এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে।

Advertisement
বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

0%
0%
0%
0%