টেকনাফে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, জিম্মি ৮ জনকে উদ্ধার করল যৌথ বাহিনী

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির পর জিম্মি আটজনকে উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পাহাড়ে এ ঘটনা ঘটে।
গোলাগুলির ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পাচারকারীরা পাহাড়ে পালিয়ে গেছে।

যাঁদের উদ্ধার করা হয়েছে

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (২৫), জাফর আলম (৩৫), আবু সাঈদ (২৮), মো. হামিদ (২২), মো. হাসান (২২), মো. জয় (২৪), মো. মিরাজ (২৬) ও মোহাম্মদ আলী (২৬)। তাঁরা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।

যেভাবে অভিযান চালানো হয়

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, কয়েক দিন আগে ওই আটজনকে পাচারকারীরা অপহরণ করে। তাঁদের জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে খবর পেয়ে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হ্নীলার পাহাড়ে যৌথ অভিযান চালান। এ সময় গোলাগুলি হয়। পরে পাচারকারীরা পালিয়ে যায়। পাহাড় থেকে জিম্মি আটজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর যা হলো

অভিযান শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত- মানব পাচার
০%
০%
০%
০%