Advertisement

রূপপুর প্রকল্পে রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামের এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্পের ভেতরে নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার নিথর দেহ উদ্ধার করেন সংশ্লিষ্টরা। নিহত ওই রুশ নাগরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন সকালে কার্যালয়ের ভেতরে তাকে পড়ে থাকতে দেখে সহকর্মীরা দ্রুত প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই প্রকৌশলীর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

0%
0%
0%
0%