AdvertisementAdvertisement

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নাটোরের একই পরিবারের তিনজনের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ওমরপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নারায়ণগঞ্জের কুড়িপাড়া এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নির্মাণ শ্রমিক মাইদুল ইসলাম, তাঁর স্ত্রী বিউটি আক্তার ও তাদের আট বছর বয়সী সন্তান মারুফ।

ঘটনার দিন নারায়ণগঞ্জের ভাড়া বাসায় গ্যাস লিকেজের কারণে আকস্মিক বিস্ফোরণে পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় একে একে তিনজনেরই মৃত্যু হয়।

Advertisement
বিজ্ঞাপন

পরিবারের তিন সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা। একসঙ্গে তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। এমন কঠিন সময়ে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা ও দাফন কাজের সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মরদেহগুলো লালপুরে পৌঁছানোর জন্য বিশেষ গাড়ির ব্যবস্থাসহ দাফন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নিহতের আত্মার শান্তি কামনা করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%