AdvertisementAdvertisement

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের রেলগেট এলাকায় কাঠবোঝাই একটি লাটাহাম্বারের ধাক্কায় আব্দুল লতিফ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে নিজ বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল লতিফ একই গ্রামের মোজাহার আলীর সন্তান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা শহর থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন আব্দুল লতিফ। পথিমধ্যে রোয়াকুলি রেলগেটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি অবৈধ লাটাহাম্বার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

Advertisement
বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা দোষী চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%