AdvertisementAdvertisement

মাদারগঞ্জে জামায়াতের সাবেক আমির কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আব্দুল ওয়াহেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছিলেন। এছাড়া তিনি আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুক্তভোগী গ্রাহক মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রমতে, এই সমিতিতে গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন এবং তাদের গচ্ছিত আমানতের পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা।

অভিযুক্ত আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সংখ্যা মোট আটটি এবং তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তারের পর মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযুক্তের কঠোর বিচার ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%