লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেহা আক্তার নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নানাবাড়িতে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। শিশুটি উপজেলার দাসপাড়া গ্রামের আক্তার হোসেনের কন্যা।

বিজ্ঞাপন

স্বজনদের ভাষ্যমতে, বিকেলে সবার অগোচরে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা।

দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

0%
0%
0%
0%