গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে

টঙ্গী পূর্ব থানার বউ বাজার এলাকায় আজ ভোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে পূর্ব আরিচপুরের বউ বাজার এলাকায় রেললাইনের পাশে ঢাকাগামী একটি ট্রেন ওই স্থান দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।

তথ্যসূত্র: বাসস

0%
0%
0%
0%