AdvertisementAdvertisement

নরসিংদীর শহীদ ইমনের কবরে গ্রামবাসীর শ্রদ্ধা ও বিশেষ মোনাজাত

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর সামাজিক কবরস্থানে সমাহিত জুলাই আন্দোলনের শহীদ ইমনের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে শহীদ ইমনের স্মৃতির প্রতি সম্মান জানাতে গ্রামবাসী কবরস্থানে সমবেত হন এবং তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এই আয়োজনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী এই তরুণের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক নিবেদন করা হয়।

নরসিংদী আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইমন ২০২৪ সালের ১৮ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে প্রাণ হারান। তার অকাল প্রস্থানে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে তার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন নরসিংদী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিচালক সাইদুর রহমান হুমায়ুন, সবুজ মৈশান এবং প্রকৌশলী শামসুল ইসলামসহ শতাধিক স্থানীয় বাসিন্দা। শোকাতুর পরিবেশে উপস্থিত সকলেই শহীদ ইমনের বীরত্বের কথা স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেন।

0%
0%
0%
0%