AdvertisementAdvertisement

দেবিদ্বারে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল

কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের আয়োজন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলা শাখা। শনিবার বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিল শেষে নিউ মার্কেট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Advertisement
বিজ্ঞাপন

বিক্ষোভ কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ার মধ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।

0%
0%
0%
0%