AdvertisementAdvertisement

মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে তাবিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মাহাবুব ওই ইউনিয়ন জামায়াতের ৪ নং ওয়ার্ডের সভাপতি এবং পেশায় একজন পল্লী চিকিৎসক হিসেবে এলাকায় পরিচিত। তিনি স্থানীয় মৃত জয়নাল মৌলভীর ছেলে এবং নিজ বাড়ির পাশে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধানে তাবিজ নেওয়ার সূত্রে অভিযুক্তের সঙ্গে তার পরিচয় হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভুক্তভোগীর ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে মোস্তাফিজুর তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে ওই বাড়িতে উপস্থিত হন এবং আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পান।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করেন। স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন, তবে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%