লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের পাশে বিএনপি

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে বান্দরবান জেলার লামা উপজেলায় বিপর্যস্ত জনজীবনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, পেঁয়াজ ও তেল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে লামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা। এ সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে তাদের সহমর্মিতা জানানোর পাশাপাশি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দলের স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, রিটন বিশ্বাস ও আলমগীর চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রব, জাহাঙ্গীর আলম খান, সাইফুদ্দিন এবং আরিফ চৌধুরীসহ অনেকে।

পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কবলে পড়ে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়ায় খাদ্যসংকটের মুখে পড়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। আলী আকবর, বানু বেগম ও লুনা আক্তারের মতো ক্ষতিগ্রস্তরা জানান, এমন কঠিন সময়ে এই মানবিক সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হিসেবে কাজ করেছে।

বিজ্ঞাপন

লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বলেন, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। মানুষের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

0%
0%
0%
0%