শ্রীমঙ্গলে তুলাবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

ছবি সংগ্রহকৃত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজডিহি এলাকার ইমামবাজার সড়কে তুলাবোঝাই একটি চলন্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের নিবিড় প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, যার ফলে পার্শ্ববর্তী দোকানপাট ও জনবসতি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন। ট্রাকটিতে থাকা দাহ্য পদার্থ তুলা হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, তবে সময়মতো তৎপরতা শুরু করায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
0%
0%
0%
0%
