দিনাজপুরের নবাবগঞ্জে ১১০ পিচ ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাবান বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত শাবান বেগম ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%