AdvertisementAdvertisement

কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন রোজী আক্তার

কুমিল্লা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ইসমাইল হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে কুমিল্লার প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

একই আদেশে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে উভয় কর্মকর্তাকে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল এ নিয়োগের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বর্তমান সময়ে নারীরা প্রশাসনিক দায়িত্ব পালনে ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে রোজী আক্তার তার কর্মদক্ষতার মাধ্যমে কুমিল্লার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

0%
0%
0%
0%