AdvertisementAdvertisement

চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে তিন মাস বয়সী শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ায় শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামের তিন মাস বয়সী এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরের দিকে নিজ বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। শিশু মেঘলা ওই এলাকার মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে মা সরস্বতী ঘোষ শিশুকন্যাকে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে রাখেন। ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে কর্মস্থল থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে তুলে নিলে তার শারীরিক অবস্থার অস্বাভাবিকতা লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে শিশুটির মুখমণ্ডল কালচে বর্ণ ধারণ করা এবং হাত-পা নিস্তেজ হয়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement
বিজ্ঞাপন

দ্রুত শিশুটিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় শ্বাসনালীতে দুধ আটকে শ্বাসরোধ হয়েই শিশুটির মৃত্যু হয়েছে।

এ অনাকাঙ্ক্ষিত ও শোকাবহ মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পরিবেশ ভারী হয়ে ওঠে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%