সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যায় অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জেলা যুবদলের পক্ষ থেকে এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কৃত মোখলেছুর রহমান মুকুলের কোনো ব্যক্তিগত কর্মকাণ্ড বা অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না।

সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে মোখলেছুর রহমান মুকুলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%