শাহরাস্তিতে খালের পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ছবি সংগ্রহকৃত
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একটি এলাকার খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা শাহানারা বেগম বাড়ির পাশের খালে একটি পলিথিনের ব্যাগ ভাসতে দেখে কৌতুহলবশত সেটি খোলেন। ব্যাগের ভেতরে নবজাতকের নিথর দেহ দেখে তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শিশুটির বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন হতে পারে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক আল আমিন ভূঁইয়া জানান, শিশুটির পরিচয় শনাক্তসহ পরিবারের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
0%
0%
0%
0%