নোয়াখালীতে মাদক ব্যবসায়ীদের হামলায় যুবক নিহত আহত ৫ প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ফাহিম নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় শাকিব, রিফাত ও অভিযুক্ত মাদক কারবারি হারুনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত ফাহিমকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, চিহ্নিত মাদক কারবারি হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয়। মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে চড়াও হয়। হামলার ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের মূল হোতা হারুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা প্রদান করেছেন। এ ঘটনার নেপথ্যে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%